তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু


Csp Admin প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন /
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন।’

তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের রাজনীতিতে আসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশযাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।’

এ সময় খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।