হাটহাজারীতে আগুনে পুড়ল দুই বসতঘর


Csp Admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন /
হাটহাজারীতে আগুনে পুড়ল দুই বসতঘর

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা আসার আগেই বসতঘর দুটি পুড়ে যায়। তাদের দাবি এ ঘটনায় অন্তত ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুস সালাম ও মোহাম্মদ ইউনুস। এদের মধ্যে একজন দর্জির কাজ করেন অন্যজন রেফ্রিজারেটরের মিস্ত্রি।

শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম বলেন, আগুন দুটি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘর থেকে কেউ কিছু বের করতে পারেনি।

ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন সবখানে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ফ্রিজ, স্বর্ণালঙ্কারসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।