বাংলার মাটিতে স্বৈরশাসনের দাফন হলো: মির্জা ফখরুল


Csp Admin প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন /
বাংলার মাটিতে স্বৈরশাসনের দাফন হলো: মির্জা ফখরুল

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেখানে তিনি উল্লেখ করেছেন, আমরা বিশ্বাস করি যে আজকের রায় শুধুমাত্র শেখ হাসিনার কুকর্মের ফলাফল নয় বরং বাংলাদেশের মাটিতে সকল ধরণের স্বৈরশাসকদের কবর রচিত হলো।