বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার নির্দেশনা পেলে ব্যবস্থা: আইজিপি


Csp Admin প্রকাশের সময় : জুন ২৪, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন / ৭৯
বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার নির্দেশনা পেলে ব্যবস্থা: আইজিপি

সিএসপি ডেস্ক:

দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেনপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৪ জুন) সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এ সব কথা বলেন।

সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, পুলিশ চাইলে যে কাউকে যেকোনও সময় স্টপ করতে পারে না। আইনের মধ্য দিয়ে যেতে হয়।

এ সময় তিনি আরও বলেন, ঢাকা রেঞ্জ ১১০ বছর ধরে মানুষের সেবা দিয়ে আসছে। আমি নিজেও এক সময় এই রেঞ্জের ডিআইজি ছিলাম। আমার সময় চেষ্টা করেছি ঢাকা রেঞ্জের ইতিহাসটা বের করার। এটি ছিল অনেক কঠিন একটি কাজ। বর্তমান ডিআইজি অনেক তথ্য সংগ্রহ করেছেন। বর্তমানে ৯৬টি থানা নিয়ে পরিচালিত হচ্ছে ঢাকা রেঞ্জ।

সিএসপি/বিআরসি