মহেশখালীতে তারাবি নামাজ শেষে ইমামের মৃত্যু


Csp Admin প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৪, ১:১৩ অপরাহ্ন / ৮২
মহেশখালীতে তারাবি নামাজ শেষে ইমামের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে তারাবির নামাজ শেষে হাফেজ মাওলানা নূর মোহাম্মদ (৪৫) নামে এক ইমামের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত নূর মোহাম্মদ উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার শিক্ষক। তিনি লোহাগাড়ার পশ্চিম কলাউজান ইউনিয়নের বলিপাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল গফুরের ছেলে।

জানা যায়, বুধবার (২০ মার্চ) উপজেলার হোয়ানকের জামালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের তারাবির নামাজ শেষে রাত সাড়ে ১০ টায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। সাড়ে ১২ টায় তার কর্মস্থল জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ লোহাগাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সকালে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

সিএসপি/বিআরসি