চট্টগ্রামে সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন /
চট্টগ্রামে সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)।

মঙ্গলবার (২৬ মে) রাতে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর আনোয়ারা উপজেলার পালকি বাজার এলাকার জাহাঙ্গীর মাঝির ছেলে। বর্তমানে তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর টেকনিক্যাল এলাকায় থাকতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি কোতোয়ালী থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর নিজেকে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

তিনি বিভিন্ন সময়ে নগরের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ব্যবসায়ী ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতেন বলেও জানিয়েছেন।

গ্রেপ্তারের পর আলমগীরকে আদালতে পাঠানো হয়েছে।