এলপিজি নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও তিনটি


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৫:২২ অপরাহ্ন /
এলপিজি নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও তিনটি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলপিজি বোঝাই দুটি জাহাজ পৌঁছেছে। একই সঙ্গে আরও অন্তত তিনটি গ্যাসবাহী জাহাজ পথে রয়েছে বলে জনা গেছে।

বিষটি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, শনিবার রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসে ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে আসে ‘গ্যাস ক্যারেজ’।

জাহাজ দুটি বর্তমানে বহির্নোঙরের চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

আগামী কয়েক দিনের মধ্যে আরও বেশ কয়েকটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসবে ‘কংটং’, সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে ‘পল’।

১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে আসবে এলএনজিবাহী ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল আসবে ‘লবিটো’।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকার একাধিক দেশ থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে।