এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন /
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সে সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের সৌদি চুক্তিমূল্যের ভিত্তিতে নতুন মূল্য সমন্বয়ের আদেশ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বুধবার (১ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের শহীদ প্রকৌশলী ভবনে (৬ষ্ঠ তলা) কমিশনের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এপ্রিল মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হবে।

কমিশন জানিয়েছে, এপ্রিল মাসের এলপি গ্যাসের মূল্য নির্ধারণে সৌদি আরামকোর ঘোষিত চুক্তিমূল্য বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

ঘোষিত নতুন মূল্যহার একই দিন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।