উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩০ বসতঘর


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ২:২৬ অপরাহ্ন /
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩০ বসতঘর

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ব্লকে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

তিনি জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।