দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০ টাকা


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন /
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০ টাকা

শুক্রবার সকাল সাড়ে ৯টয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক জরুরি সভায় নতুন এই দামের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৮১৫ টাকা।

১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

এর আগ পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায় বিক্রি হচ্ছিল। সে হিসেবে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। ভরিতে কমেছে ৭ হাজার ৬৪০ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।

২২ ক্যারেট রুপার দাম কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৬ টাকা, ২১ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।