
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে টিপু মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাইল্যাতলী বারাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টিপু নরসিংদীর শিবপুর ব্রাজেরকান্দি এলাকার চাঁন মিয়ার ছেলে।
কক্সবাজার রেল স্টেশন সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস দক্ষিন মিঠাছড়ি অতিক্রম করার সময় এ দূর্ঘটনা ঘটে।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ রেলে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন-এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















আপনার মতামত লিখুন :