বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন টাইগাররা


Csp Admin প্রকাশের সময় : জুন ২৮, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন / ১৮৫
বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন টাইগাররা

সিএসপি ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হতাশাকে সঙ্গী করেই দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা।

দেশে ফেরার পর আপাতত দুই সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর যারা টেস্ট খেলবেন, এমন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে চলমান বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। আসন্ন লাল বলের ক্রিকেটের জন্য কোচ সোহেল ইসলামের অধীনে সেখানে প্রস্তুতি নেবেন তারা।

এর মধ্যে সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।

সিএসপি/বিআরসি