চকরিয়ায় লাদেনের ভাসমান লাশ উদ্ধার


Csp Admin প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন / ১৯
চকরিয়ায় লাদেনের ভাসমান লাশ উদ্ধার

চকরিয়ার উপকূলীয় বদরখালীর পুকুর থেকে মোহাম্মদ লাদেন (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকার আদম দিঘি নামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাদেন পার্শ্ববর্তী ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার এজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ লাদেন বদরখালী বাজার এলাকায় ভিক্ষা করে বাজারেই থেকে যেত।

মঙ্গলবার যে কোন সময় সে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার সকালে স্থানীয় লোকজন লাদেনের লাশ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।