চোখের নিচে গুলি-মস্তিষ্কে নীরবতা: থেমে গেল ছোট্ট রেশমির জীবন


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন /
চোখের নিচে গুলি-মস্তিষ্কে নীরবতা: থেমে গেল ছোট্ট রেশমির জীবন

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা ১১ বছর বয়সী শিশু রেশমি আক্তার মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেশমি চট্টগ্রামের ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ ভাইবোনের মধ্যে রেশমি সবার ছোট। তাদের বাবা রিয়াজ আহমেদ পেশায় একজন সবজি বিক্রেতা।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তার মা সখিনা বেগম তাকে পাশের দোকান থেকে পান আনতে পাঠান। এ

সময় বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে খুন হয় মোহাম্মদ হাসান রাজু নামে এক যুবক। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় রেশমি আক্তার নামে এক শিশু।

গত ৮ মে রাতে হাসপাতালে রেশমিকে দেখতে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, ‘অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।’