
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজারের ৭৭/২ কেবি সরকার বিতান মার্কেটে ‘খাজা গরীবে নেওয়াজ ট্রেডার্স’ নামে একটি নতুন কাপড় বিক্রেতা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। সোমবার রাতে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত খতিব মুফতি মাওলানা শায়খুল হাদিস আলহাজ্ব সৈয়দ শাহেদুর রহমান হাশেমী(মা:জি)। মাহবু আলম ও নিজাম উদ্দীনের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির উপদেষ্টা আলহাজ্ব জাফর আহমদ, সিটি করপোরেশনের প্রকৌশলী রফিক উদ্দীন, ব্যবসায়ী জসিম উদ্দিন, জোরাব আলী ও খোকন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করা হয়।
অতিথিরা বলেন, টেরিবাজার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।
নতুন এই প্রতিষ্ঠান স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য সরবরাহে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘খাজা গরীবে নেওয়াজ ট্রেডার্স’-এ মশারি, বেডশিট, জায়নামাজ, হিজাব, নিকাব, বোরকা, ব্লাউজ, পেটিকোট, প্লাজু, মেক্সি ও উড়নাসহ বিভিন্ন পণ্য পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।






















আপনার মতামত লিখুন :