আইনজীবী আলিফ হত্যা: গ্রেপ্তার আরও এক আসামি, অভিযান চলছে


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন /
আইনজীবী আলিফ হত্যা: গ্রেপ্তার আরও এক আসামি, অভিযান চলছে

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা প্রকাশ ওরফে লালা মেথরকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার লালা নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনীর মেথর পট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর লালাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।