ট্রাইব্যুনালে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন /
ট্রাইব্যুনালে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন

আওয়ামী লীগ শাসনামলে গুমের অভিযোগে দায়ের করা মামলায় লে. জে. (অব.) মামুন খালেদ ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) হাজিরের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আজ রোববার তদন্ত সংস্থার করা পৃথক আবেদনের পরিপেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে এক-এগারো সময়ের আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সোমবার (২৩ মার্চ) রাতে বারিধারা ডিওএইচএস থেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে মাসুদ উদ্দিনকে রাজধানীর পল্টন থানার মানব পাচার ও মামুন খালেদকে গণঅভ্যুত্থানের সময় মিরপুরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুজনকেই আলাদাভাবে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।