পতেঙ্গায় ৫শত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন /
পতেঙ্গায় ৫শত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ে পতেঙ্গার ৫শত পরিবার পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’।

মঙ্গলবার (১০ মার্চ) নগরের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে।

নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত পরীক্ষামূলক এই কার্যক্রমে প্রায় ৯শত কর্মী মাঠপর্যায়ে কাজ করেছেন।

তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, আয়-ব্যয় ও সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করেছেন। ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত ক্যাটাগরিতে ১০ হাজার ১২৪ জন উপকারভোগী প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৫৭৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

তবে মঙ্গলবার পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৫শত উপকারভোগীর হাতে তুলে দেয়া হবে ফ্যামিলি কার্ড।

তিনি আরও জানান, তিন ক্যাটাগরির উপকারভোগী ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২ হাজার থেকে ২ হাজার ৫শত টাকা করে পাবেন।