আমিরাতে আটকে পড়া প্রবাসীদের জরিমানা মওকুফ


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ২:১১ অপরাহ্ন /
আমিরাতে আটকে পড়া প্রবাসীদের জরিমানা মওকুফ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ ও ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া পর্যটক ও কিছু বাসিন্দাদের জন্য জরিমানা মওকুফ ঘোষণা করা হয়েছে।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি জানিয়েছে, “ব্যতিক্রমী আঞ্চলিক পরিস্থিতির” কারণে ফ্লাইট বাতিল বা পুনঃনির্ধারিত হওয়ায় যারা সময়মতো ভ্রমণ করতে পারেননি, তাদের জন্য এই ছাড় প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

যারা এই সুবিধা পাবেন:
পর্যটন ভিসায় আসা দর্শনার্থী
ভিজিট ভিসাধারীরা
বহির্গমন অনুমতিপত্রধারীরা
যেসব বাসিন্দা দেশ ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে তাদের আবাসিক অনুমতি বাতিল করেছেন

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর ও গ্রাহক সেবা কেন্দ্রে বিশেষায়িত দল মোতায়েন করা হয়েছে, যারা ফ্লাইট বিলম্বিত বা পুনঃনির্ধারিত যাত্রীদের সহায়তা দিয়ে যাচ্ছে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জরুরি এবং ব্যবসায়িক ধারাবাহিকতা পরিকল্পনার আওতায় কাজ করছে।রাজনৈতিক সংগঠন

ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের সরকারি চ্যানেলের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের হামলার পর এই অঞ্চলের একাধিক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলোর নির্ধারিত ফ্লাইট ৭ মার্চ, শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তবে জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির (জিসিএএ) সাথে সমন্বয়ে আটকে পড়া যাত্রীদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জিসিসি দেশগুলোর সাথে নিরাপদ বিমান করিডোর খুলে দিয়েছে, ফলে প্রতি ঘণ্টায় ৪৮টি পর্যন্ত ফ্লাইট পরিচালনার সক্ষমতা তৈরি হয়েছে।