শাহআমানত বিমানবন্দরের ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন /
শাহআমানত বিমানবন্দরের ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনে মধ্যপ্রাচ্যগামী ও আগমনী ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্যদিকে মাসকাট থেকে আজ সোমবার (২ মার্চ) সকালে আসা সালাম এয়ারের ফ্লাইট পুনরায় যাত্রী দিয়ে বিমানবন্দর ছেড়ে গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজাহ এয়ারফিল্ড এখনও বন্ধ। এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ সকালে মোট পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ফ্লাইট এবং একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে।

এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে শনিবার ও রোববার মিলে চট্টগ্রাম থেকে ২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়।