টেরিবাজারের কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন /
টেরিবাজারের কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজারে একটি ছয়তলা ভবনের কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে ছয়তলা ভবনের প্রথম তলার গুদামে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানায়, আগুনের খবর পেয়ে ৩টি ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে দমকল কর্মীরা।