ভোট দিয়েছেন সীতাকুণ্ড আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন /
ভোট দিয়েছেন সীতাকুণ্ড আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নিজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় মাদরাসা-এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া ভোটকেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন।

কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।