সাতকানিয়ায় বিদেশি পিস্তল ও কার্তুজ নিয়ে ২ যুবক ধরা


Csp Admin প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন /
সাতকানিয়ায় বিদেশি পিস্তল ও কার্তুজ নিয়ে ২ যুবক ধরা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ বিল্লা পাড়া খুশি বর বাড়ির কাশেমের ডেকোরেশনের দোকান থেকে বিদেশি পিস্তল ও কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি পিস্তলের গুলি, ৬টি বাটন মোবাইল, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি ছোরা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের ছেলে মিনারুল আলম একই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ তারেক (২৮)।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিদেশি পিস্তল ও কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে, হত্যা মামলাসহ ৪টি রয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।