
চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরেরহাট এলাকার বটতলায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী কুমিল্লার বাসিন্দা এর পুত্র মো. শাহ আলম (৫৫) ও ফেনী ছাগল নাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো কামাল (৪৫)। তবে শাহ আলম বর্তমানে চট্টগ্রামের পোর্ট কলোনিতে বসবাস করেন।
হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাকির রাব্বানি জানান, চট্টগ্রাম মুখী সিডিএম পরিবহনের একটি বাস মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে সামনে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, ‘চারজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।’
দুর্ঘটনার কারণ নির্ধারণে পুলিশ ও হাইওয়ে পুলিশ তদন্ত করছে।






















আপনার মতামত লিখুন :