
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. শওকত হোসেন খোকনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খোকনকে পাশের ঘরের টাইলসের নিচ দিয়ে তৈরি করা একটি আন্ডারগ্রাউন্ডের এক সুরঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদণ্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।
জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন, পোস্টারিং করে দলীয় কর্মসূচি পালন করে আসছিল খোকন।
পাশাপাশি গুজবও ছড়িয়ে যাচ্ছিল সমানতালে। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, তাকে ঘরে তল্লাশি করে পাওয়া না পেয়ে পাশের ঘরের টাইলসের নিচে দিয়ে তৈরি করা আন্ডারগ্রাউন্ডের এক সুরঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোকনে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















আপনার মতামত লিখুন :