হাটহাজারীতে আবারও পাওয়া গেল অচেনা লাশ


Csp Admin প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন /
হাটহাজারীতে আবারও পাওয়া গেল অচেনা লাশ

চট্টগ্রামের হাটহাজারীতে ফের অজ্ঞাত এক বৃদ্ধের (৬২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মুনিয়াপুকুরের পশ্চিমে রেল লাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রিজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, উল্লেখিত এলাকায় ব্রিজের নিচে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আল আমিন জানান, আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে- উদ্ধার করা লাশটি একজন ভিক্ষুকের। সোমবার বিকেলের দিকে তাকে ভিক্ষা করতেও দেখেছেন অনেকেই।

তারপরও উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর হবে। তদন্ত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে ঘটনা কি?

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সোমবারও হাটহাজারী থানা ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ি মধুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট থেকে অজ্ঞাত নারী ও পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশে একটি মাছের প্রজেক্টের পাড়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।