মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার ৪


Csp Admin প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৮:০০ অপরাহ্ন /
মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম। একই দিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার পারবর্তীপুর থানার বাবু পাড়া এলাকার পরিতোষ রায়ের ছেলে পংকজ রায় (২৭), খলিলপুর দাসপাড়া এলাকার ডালিম চন্দ্র দাসের ছেলে সীমান্ত দাস (২২), বোচাগঞ্জ থানার জয়ন্তাপাড়া এলাকার মো. সোলেমান আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯) ও নড়াইল জেলার নড়াইল থানার মাগুরা এলাকার আব্দুল হালিমের ছেলে রিয়াজল ইসলাম (২৮)।

এসময় তাদের কাছ থেকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চোরাই হওয়া ৪টি গোল্ডবাট্টি (সীষা) জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, সোমবার রাতে জোরারগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।