ওমানে বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে নিহত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা প্রবাসী কাজী সুজাউদ্দৌলা জোসেফ (৩৫)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত জোসেফ উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির মরহুম জব্বার সওদাগরের দ্বিতীয় ছেলে।
সে দীর্ঘ ধরে ওমানে নির্মাণ ঠিকাদার হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :