চকরিয়ায় অস্ত্রসহ পুলিশের জালে দুই ডাকাত


Csp Admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন /
চকরিয়ায় অস্ত্রসহ পুলিশের জালে দুই ডাকাত

কক্সবাজারের চকরিয়া পৌরসভাস্থ চকরিয়া গ্রামার স্কুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় গোপন সোর্সের খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় চকরিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ। এরমধ্যে মোহাম্মদ আবদুল্লাহ চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ কালু ফকিরের ছেলে এবং জিশান চকরিয়া পৌরসভা সিকদার পাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে।

পুলিশ জানায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের তত্বাবধানে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার দুই ডাকাতের বিরুদ্ধে থানায় ৫/৬ টা করে ডাকাতি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার দুজনকে আদালতে প্রেরণ করা হবে।