৬৫ বছর বয়সী বৃদ্ধের মরদেহ পড়ে ছিল রামগড়-হেয়াকো সড়কে


Csp Admin প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন /
৬৫ বছর বয়সী বৃদ্ধের মরদেহ পড়ে ছিল রামগড়-হেয়াকো সড়কে

রামগড়-হেয়াকো সড়কের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা বাজার সংলগ্ন এলাকা থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত ওই বৃদ্ধের নাম হাঁচি মিয়া। তিনি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নস্থ ৩ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা মৃত নজির আহম্মদের ছেলে।

এ বিষয়ে ভুজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বললেন ওসি তদন্ত।