কেইপিজেডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২০ শ্রমিক আহত


Csp Admin প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন /
কেইপিজেডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২০ শ্রমিক আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) অভ্যন্তরীণ সড়কে ইয়ংওয়ান কর্পোরেশনের শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে হঠাৎ এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কারখানা ছুটি শেষে কেইপিজেড থেকে পোশাক শ্রমিকদের নিয়ে বাসটি পটিয়া ও শহরের দিকে যাচ্ছিলো।

কেইপিজেডের অভ্যন্তরীণ সড়কে পৌঁছে মোড় নেয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন শ্রমিক আহত হন।

ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

কেইপিজেডের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন। তাদের কেইপিজেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।