এইচএসসি পরীক্ষা শুরু


Csp Admin প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন / ২৫
এইচএসসি পরীক্ষা শুরু

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা।

বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। পরে নেওয়া হবে ব্যবহারিক অংশ।

চলতি বছর দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী।

এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী, মাদ্রাসা বোর্ডের আওতায় আছেন ৮৬ হাজারের বেশি আলিম পরীক্ষার্থী এবং কারিগরি বোর্ডের অধীনে রয়েছেন আরও এক লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৮২ হাজার। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।