চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩


Csp Admin প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন / ২৬
চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বন্দর ও বায়েজিদ থানা এবং রাঙ্গুনিয়া উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গত শনিবার থেকে রবিবার বিকেলের মধ্যে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন, নোয়াখালী জেলার এওজবলিয়া গ্রামের বাসিন্দা মো. সজিব এবং রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মো. লিয়াকত আলী লস্কর।

এদের মধ্যে জামাল উদ্দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে রবিবার বিকেলে চট্টগ্রাম নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মো. সজিব ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তাকে শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার অপর আসামি লিয়াকত আলী লস্করকে রাঙ্গুনিয়া থানার কর্ণফুলী জুট মিল এলাকায থেকে গ্রেপ্তার করা হয়। সে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে মামলা চলমান ছিল এবং তাঁরা পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।