সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অচেনা যুবকের মৃত্যু


Csp Admin প্রকাশের সময় : জুন ১১, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন / ৩৫
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অচেনা যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি আবুল খায়ের স্টিল মিলস সংলগ্ন রেল লাইনে ট্রেনে কাটা পড়ে এক অচেনা যুবকে মৃত্যু হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ বুধবার (১১ জুন) দুপুরে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌছে রেল লাইন থেকে তার লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।

ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই তাপস মিত্র জানান, আবুল খায়ের স্টিল সংলগ্ন এলাকায় এক যুবক ট্রেনে কাটা পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করি।

নিহত যুবকের বয়স আনুমানিক ৪৩। তার নাম পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার পরিচয় জানার চেষ্টা চলছে।