
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ জলদাশ পাড়া থেকে দেশিয় তৈরি দুইশ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬) ভোর রাত আনুমানিক ১ টার সময় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে এসব বাংলা মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ওই পাড়ারই বাসিন্দা মৃত ভাটিরাম জলদাসের ছেলে কমল জলদাস (৪৫), হরিলালের জলদাসের ছেলে আশীষ জলাদাস (২৫) ও মৃত তুফান জলদাসের ছেলে বাবলু জলদাস (২০)।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে তিনজনকে আদালতে প্রেরণ করা হয়।






















আপনার মতামত লিখুন :