ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ৬:১১ অপরাহ্ন / ৪২
ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কোরবান আলি হাজ্বী বাড়ি থেকে প্রবাসী মো. আব্বাসের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, মৃত গৃহবধূর নাম বিলকিস আক্তার (১৯)। প্রায় ১ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তিন মাস পূর্বে মারা যান ওই গৃহবধূর মা। তারপর থেকেই সে মানষিকভাবে ভেঙে পড়ে।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেন- স্থানীয়দের খবরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’