সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো লোহাগাড়ার যুবকের


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ১:০৭ অপরাহ্ন / ৪১
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো লোহাগাড়ার যুবকের




সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আক্তার হোসেন নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে দেশটির আবহা শহরের বারেক এলাকায় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আক্তারের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মুন্সি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

তার এক সহকর্মী জানিয়েছে, আক্তার রাস্তা পার হওয়ার সময় একটি কালো রঙের কার দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।