বাইকসহ হালদা নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন / ৩৩
বাইকসহ হালদা নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসভা ও সুয়াবিলের মাঝামাঝি সীদ্ধাশ্রম ঘাট এলাকা সংলগ্ন হালদা নদীর উপর বাঁশের সেতু পার হওয়ার সময় মোটরসাইকেলসহ নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে হালদা নদীর নাজিরহাট পৌর এলাকার সিদ্ধাশ্রম ঘাট পয়েন্টের সামান্য অদূরে লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

মৃত মুহাম্মদ নুর উদ্দিন মঞ্জুর (৩০) দুবাই প্রবাসী। তিনি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর পাঁচপুকুরিয়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ নুরুল ইসলামের ছেলে।

হালদায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।

এর আগে গতকাল বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালদা নদীর উপর অস্থায়ী সেতু দিয়ে মোটরসাইকেলযোগে বন্ধুসহ পারাপারের সময় মাঝপথে সেতু ভেঙে নদীতে পড়ে যায়।

এতে মঞ্জুর বন্ধু তাজউদ্দিন সাঁতরে নদী পার হতে পারলেও বহমান স্রোতে নিখোঁজ হন নুর উদ্দিন মঞ্জু।