আরসা প্রধানসহ ছয়জন ১০ দিনের রিমান্ডে


Csp Admin প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন / ৬৬
আরসা প্রধানসহ ছয়জন ১০ দিনের রিমান্ডে

মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী এবং তার পাঁচজন সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গ্রেফতারের পর মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১শ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ত্রাসবিরোধী ও অবৈধ প্রবেশ আইনে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাদাত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহাম্মদ, সলিমুল্লাহ, মোসা. আসমাউল হোসনা, হাসান এবং মনিরুজ্জামান।