
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সুফি মিয়াজী পাড়ায় আগুন লেগে দু`বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
১৬মার্চ ভোরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্থদের নাম সেলিম ও আবদুর রহমান।
ঘটনার দিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল কাদের ও সাবেক মেম্বার ডাঃ হায়াত মাহমুদ খাঁন।
আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন জানান, রোববার ভোরে আধুনগর সুফি মিয়াজী পাড়ায় আগুন লেগে দু`বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে নিজস্থ তহবিল থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে।






















আপনার মতামত লিখুন :