কোতোয়ালীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯


Csp Admin প্রকাশের সময় : জুন ২৫, ২০২৪, ২:৩২ অপরাহ্ন / ৭১
কোতোয়ালীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯

নিজস্ব প্রতিবেদক:

নগরের কোতোয়ালীর লালদীঘির পাড় এলাকায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ছয়জন নারী এবং তিনজন পুরুষ রয়েছে।

সোমবার (২৪ জুন) কে সি দে রোডের সাউদিয়া আবা‌সিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল সিএসপি নিউজকে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর লালদীঘি কে সি দে রোডের সাউদিয়া আবাসিক হোটে‌লে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নয়জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ছয়জন নারী এবং তিনজন পুরুষ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিএসপি/বিআরসি