বায়েজিদে ৪০ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন


Csp Admin প্রকাশের সময় : জুন ১৩, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন / ৮৯
বায়েজিদে ৪০ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক:

নগরের বায়েজিদ থানার চালিতাতলীতে গৃহবধূ আলফা শাহরিন (২৬) হত্যা মামলায় ময়নাতদন্তের জন্য ৪০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার ( ১৩ জুন) চালিতাতলী জামে মসজিদের পাশে দারোগা বাড়ি উঁকিল কবরস্থান থেকে তার লাশটি উত্তোলন করা হয়।

জানা যায়, গত ৬ মে তিনজনকে আসামি করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ একটি পিটিশন দায়ের করেছেন ভিকটিমের বাবা নুরুল করিম। আদালতের নির্দেশনা পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পিবিআই-চট্টগ্রাম মেট্রো শাখা।

আদালতের নির্দেশে গত ৭ মে পাঁচলাইশ থানা কর্তৃপক্ষ ওই পিটিশনটি এফআইআর হিসেবে গণ্য করে মামলা করেন নিহতের বাবা।

পিবিআই মেট্রো শাখার সহকারী পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিম জানান, কবর থেকে শাহরিনের লাশ তোলা হচ্ছে। হত্যা বা দুর্ঘটনা কোনও তত্ত্বই উড়িয়ে দেয়া হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই কিনারা হবে শাহরিনের মৃত্যু রহস্য।

সিএসপি/বিআরসি