খাগড়াছড়িতে কৃষি শ্রমিকের লাশ উদ্ধার


Csp Admin প্রকাশের সময় : জুন ১৩, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন / ৬৭
খাগড়াছড়িতে কৃষি শ্রমিকের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র থেকে মো. আবু মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবু মিয়া রামগড়ের ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১ টার দিকে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সিএসপি নিউজকে জানান, বুধবার সকাল ১০টা থেকে টাওয়ার টিলা পোস্টে কাজে যান গবেষণার কেন্দ্রের শ্রমিক আবু মিয়া। দুপুরের পর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায়।

পুলিশের ধারণা, তাকে প্রাথমিকভাবে হত্যার পর লাশ ফেলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সিএসপি/বিআরসি