বায়েজিদে গাঁজা বি‌ক্রয় করতে গিয়ে আটক ২ যুবক


Csp Admin প্রকাশের সময় : মে ২২, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন / ৭২
বায়েজিদে গাঁজা বি‌ক্রয় করতে গিয়ে আটক ২ যুবক




নিজস্ব প্রতিবেদক:

নগরের বায়েজিদ বোস্তামীর অক্সিজেন মোড় এলাকায় গাঁজা বি‌ক্রয় করার সময় ১২ কেজি গাঁজাসহ মো. ফারুক হোসেন (২২) ও মো. জাকির খান (২২) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার (২২ মে) র‌্যাব জানায় গোপন সংবাদের ভি‌ত্তিতে অভিযান চা‌লিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরের এবং জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব জানায়, আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বায়োজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএসপি/বিআরসি