
সিএসপি ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শিল্পায়নের সঙ্গে সঙ্গে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, আমাদের নিজস্ব বিশাল বাজার, সেই বাজার আমাদের সৃষ্টি করতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা হাতে নেয়া হয়। এরইমধ্যে ডিজিটাল বাংলাদেশে করা হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশে করা হবে।
শনিবার (১১ মে) সকালে রাজধানীর রমনায় ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এর ৬১তম কনভেনশন’এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন
শেখ হাসিনা বলেন, যেকোনো প্রকল্প সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে। নিজস্ব বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। সামনে যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা আমরা মোকাবিলা করতে পারবো। সেইভাবেই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
এছাড়াও বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’। কনভেনশনের মূল আকর্ষণ ‘দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফরমিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ’শীর্ষক জাতীয় সেমিনার।
সিএসপি/বিআরসি






















আপনার মতামত লিখুন :