চকরিয়ায় বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে নারী কাঠুরিয়ার মৃত্যু


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন / ৭৪
চকরিয়ায় বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে নারী কাঠুরিয়ার মৃত্যু

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়ায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেছেন জমিলা বেগম (৩৫) নামে এক নারী কাঠুরিয়া।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর এই ঘটনা ঘটে। নিহত জমিলা ডুলাহাজারার এক নম্বর ওয়ার্ডের রিংভং ছগির শাহ কাটা গ্রামের শাহ আলমের স্ত্রী।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর সিএসপি নিউজকে বলেন, প্রতিদিনের মতো ওই নারী কাঠুরিয়া মঙ্গলবার সকালে বনের ভেতর জ্বালানির কাঠ সংগ্রহ করতে যান জমিলা বেগম। এ সময় দলছুট একটি বন্য হাতির সামনে পড়ে গেলে সেই হাতি পায়ের তলায় পিষ্ট করে মারে নারী কাঠুরিয়া জমিলাকে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়-খবর পেয়ে বনবিভাগের একটি দল ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। এর পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ ফেরত দেয়া হয়।

সিএসপি/বিআরসি