পলোগ্রাউন্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন / ৮০
পলোগ্রাউন্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নগরের পলোগ্রাউন্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়টি টিপছোরাসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আলমগীর হোসেন (৩৫), ফয়সাল গাজী (২৭), দিদারুল আলম (২৪), মো. জুয়েল (২৪), ওসমান গণি ফরহাদ (২৭) ও মো. মিজান (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সিএসপি/বিআরসি