খাগড়াছড়িতে গলায় গামছা পেঁচানো কিশোরীর লাশ উদ্ধার


Csp Admin প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৪, ১:৫২ অপরাহ্ন / ৭৩
খাগড়াছড়িতে গলায় গামছা পেঁচানো কিশোরীর লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালায় সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

কিশোরী সালমা উপজেলার মেরুং ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মো. সোবাহানের মেয়ে।

সোমবার (৪ মার্চ) মেরুং ইউনিয়নের রশিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নুরুল হক সিএসপি নিউজকে জানান, স্থানীয়রা লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিশোরীর গলায় গামছা পেঁচানো ছিল ও গামছাটিতে কয়েকটি গিট দয়া অবস্থায় দেখা যায়। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

সিএসপি/বিআরসি