হালনাগাদ শেষে দেশের ভোটার বেড়েছেঃ সিইসি


Csp Admin প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন / ৬৫
হালনাগাদ শেষে দেশের ভোটার বেড়েছেঃ সিইসি




সিএসপি নিউজঃ

ভোটার তালিকা হালনাগাদ শেষে দেশের ভোটার বেড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।তিনি বলেন, দেশে এখন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছেন।

শনিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এমন তথ্য জানান ইসি।

সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, ২০২৩ সালের ২ মার্চ ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এখন হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

তিনি আরও জানান, তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন। এবার ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।

সিএসপি/বিআরসি