নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে হাটহাজারীতে আটক ১


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ২:১১ অপরাহ্ন / ০ Views
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে হাটহাজারীতে আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ৮ জুন গভীর রাতে সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার ফরহাদাবাদ এলাকা থেকে আবদুল করিম ওরফে সাবু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আবদুল করিম ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা।

অতীতে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার একটি বাড়িতে বসবাস করতেন।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাটহাজারী মডেল থানা জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ এবং সন্ত্রাসবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।